Forex Dictionary



ফরেক্স ট্রেডিং এ এক্সপার্ট বা, প্রফেশনাল হতে হলে ফরেক্স বিষয়ে প্রচুর পড়াশোনা ব্যতীত অন্য কোনো বিকল্প পথ নাই, কিন্তু আমাদের দেশের পড়াশোনার সিস্টেম এমনই যে, ইংরেজীতে দক্ষ না হওয়া সত্ত্বেও এদেশের শিক্ষার্থীরা ভাল রেজাল্ট করে ফেলছে। আসলে এই ভাল রেজাল্ট শুধুমাত্র কাগজে-কলমেই প্রকাশ পায়, কিন্তু বাস্তব-জীবনে চাকুরীর ইন্টারভিউ কিংবা, বিদেশীদের সাথে কথোপকথনে ইংরেজীতে কিছু জিজ্ঞাসা করলে তখন ইংরেজীর প্রকৃত দক্ষতা (দূর্বলতা) প্রকাশ হয়ে পড়ে।

ইংরেজীতে দক্ষতা শুধুমাত্র চাকুরী কিংবা, বিদেশীদের সাথে কথোপকথনেই দরকার হয় না, বরং ফরেক্স ট্রেডিং সহ বহু ক্ষেত্রেই এর প্রয়োজন আছে, ইংরেজীতে দক্ষতা অর্জনের প্রথম ধাপ হল প্রচুর ইংরেজী শব্দের অর্থ জানা। কোন ফরেক্স ট্রেডার যদি প্রচুর ইংরেজী শব্দের অর্থ মুখস্থ করে ফেলে তাহলে তার পক্ষে ইংরেজী বই পড়া কিংবা, ইংরেজী ওয়েব-সাইট থেকে কিছু শিখা খুবই সহজ হয়ে যায়।

নীচে একটি ইংলিশ ডিকশনারী উপস্থাপন করা হল, এই ডিকশনারী ইংরেজীতে লিখা হলেও এতে কঠিন ইংরেজী শব্দের অর্থ সহজ ইংরেজী শব্দ দ্বারা রূপান্তর করে দেওয়া হয়েছে, এছাড়া ক্ষেত্র-বিশেষে চিত্র সহকারেও শব্দার্থ বুঝিয়ে দেওয়া হয়ে হয়েছে। ডিকশনারী এমন এক জিনিস যা আজ হোক বা, কাল হোক কাজে আসবেই। ডিকশনারীর জন্য বিভিন্ন ওয়েব-সাইট এবং সফটওয়্যার আছে, কিন্তু এই সকল ওয়েব-সাইট এবং সফটওয়্যার দ্বারা কোনো ইংরেজী শব্দের একটি কিংবা, দুটির বেশী অর্থ জানা সম্ভব হয় না, এছাড়া ইংরেজী শব্দ দ্বারা গঠিত বাক্যের উদাহরণ তো প্রায় ক্ষেত্রেই থাকে না। যে ডিকশনারীটি নীচে উপস্থাপন করা হল তা সত্যিকারের এক বিশাল পান্ডুলিপির সাথে তুলনা করা যায়। এই ডিকশনারীটি ইংরেজী পিডিএফ ফাইল কিংবা, ইংরেজী ওয়েব-সাইট থেকে ফরেক্স বিষয়ে জ্ঞান লাভের ক্ষেত্রে সকলেরই সহায়ক হবে আশা করা যায়।



DOWNLOAD LINK

0 মন্তব্য(গুলি):