Warren Buffett এর ট্রেডিং জীবনের ইতিহাস

ফরেক্স ট্রেডিং এর সাথে জড়িত অথচ, Warren Buffett এর নাম শুনে নাই - এই রকম ট্রেডার সম্ভবতঃ খুঁজে পাওয়া যাবে না । অতি সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত অথচ পৃথিবীর ২য় (অথবা, ৩য়) সর্বোচ্চ ধনী ব্যক্তির নাম হচ্ছে Warren Buffet. মাত্র 100 ডলার দিয়ে Warren Buffett শেয়ার ট্রেডিং শুরু করেছিলেন সেই ছোট্ট বালক বয়সেই । আর সেই 100 ডলার দিয়ে শুরু করা ব্যবসার মূলধন চল্লিশ বছর (40 Years) শেষে হয়ে দাঁড়িয়েছে 40,000,000,000 (চল্লিশ বিলিয়ন) ডলারেরও বেশী ।

এই বইয়ে Warren Buffett এর ট্রেডিং করার দৃষ্টি-ভঙ্গি, মন-মানসিকতা-সহ অনেক অজানা তথ্য উল্লেখ করা হয়েছে, যেমন, দ্বিতীয় বিশ্ব-যুদ্ধ কালীন সময়ে, মার্কিন প্রেসিডেন্ট জন. এফ. কেনেডী হত্যাকান্ডের সময়ে, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কুয়েত আক্রমনের সময়ে, ২০০১ এর সেপ্টেম্বরে নিউ-ইয়র্কের টুইন টাওয়ারে হামলার সময়ে শেয়ার, স্টক ও ফরেক্স মার্কেট এর কি অবস্থা হয়েছিল, ইত্যাদি উল্লেখ করা হয়েছে । এই বইয়ে Microsoft এর মালিক Bill Gates কিভাবে ট্রেড করেন এবং কোন কোম্পানীর কত শেয়ার কিনেছেন তাও উল্লেখ করা হয়েছে ।

যারা ফরেক্স ট্রেডিং এ একেবারেই নবীন, তারা হয়তবা এই বইটি পড়ে খুব একটা মজা পাবেন না, কিন্তু যাদের কমপক্ষে দেড়-দুই বছরের ট্রেডিং অভিজ্ঞতা আছে তারা এই বইটি পড়ে অনেক বাড়তি কিছু জ্ঞান অর্জন করতে পারবেন ।




0 মন্তব্য(গুলি):