Basic forex trading strategy 4(Four) Stochestic High – Low .
Stochestic High – Low
ফরেক্স ট্রেডিং এর আরেকটি সাধারণ এবং কার্যকারী একটি স্ট্রাটেজি “Stochestic High – Low” । এখানে Indicator হিসাবে Stochestic(14,3,3) ব্যবহার করা হয়েছে । এই স্ট্রাটেজি একই সাথে মার্কেটের ট্রেন্ড এবং Entry and Exit নির্দেশ করবে ।
এবার দেখা যাক স্ট্রাটেজিটি কিভাবে আপনি আপনার MT4 এ সেট করবেন :
Currency Pair : Any pair
Time Frame : Any Time Frame
Indicator : Stochestic (14,3,3)
আপনার MT4 এ Insert --> Indicators --> Stochestic Oscillator থেকে
Parameters --> % K Period --> 14 করে নিন
% D Period --> 3 করে নিন
Slowing--> 3 করে নিন
নিচের চিত্রটি লক্ষ করুন
এরপর Levels এ যেয়ে দুটি Level Add করে নিচের চিত্রটির মত করে 90,80,20,10 Levels সেট করে নিন । level এর কালার আপনি আপনার পছন্দ মত নির্বাচন করে নিতে পারেন । আপনার Indicator তৈরি করার কাজ শেষ ।
# কিভাবে ট্রেড করবেন ?
Stochestic 20 কে ক্রস করে 10 কে স্পর্শ করবে পুনরায় যখন 10 থেকে ফিরে Stochestic 20 ক্রস করা শুরু করবে তখন Buy order ওপেন করবেন ।
Sell order ওপেন এর সময় Stochestic 90 থেকে ফিরে Stochestic 80 কে ক্রস করা শুরু করলে আপনি Sell order ওপেন করতে পারেন ।
কিভাবে ট্রেড থেকে বের হবেন ?
Buy এর ক্ষেত্রে Stochestic যখন 80 কে স্পর্শ করবে তখন আপনি মার্কেট থেকে বের হয়ে যেতে পারেন । Sell এর ক্ষেত্রে Stochestic 20 কে স্পর্শ করলে মার্কেট থেকে বের হয়ে যেতে পারেন ।
এপদ্ধতিব্যাবহারেরসুবিধা
এ পদ্ধতিতে খুব সহজেই আপনি ট্রেড ওপেন এবং ক্লোজ করার সিদ্ধান্ত নিতে পারেন । আর ভালো ফলাফল পেতে চাইলে অন্যান্য ট্রেডিং ইনডিকেটর এর সাথে আপনি সমন্বয় করে এটাকে ব্যবহার করতে পারেন ।
অসুবিধা
Stochestic একটি ল্যাগিং ইন্ডিকেটর।যার ফলে এটা মার্কেটের ভবিষ্যৎ গতিবিধি আন্দাজ করতে পারেনা-মুলত মার্কেটের বর্তমান অবস্হার প্রতিফলন দেখায়। যার ফলে এটা যে কোনো সময় সিগনাল চেন্জ করতে পারে এবং প্রতিনয়ত লক্ষ্য রাখা লাগে।
সতর্কতা
যেকোনো স্ট্র্যাটেজি রিয়েল একাউন্টে ব্যবহারের পূর্বে ডেমো তে টেষ্ট করা উত্তম। কোনো স্ট্র্যাটেজিই ১০০% সঠিক নয়। তাই চোখ বন্ধ করে ট্টেড না করে ভাল ভাবে প্রাকটিস করে পূর্ণ মানি-ম্যানেজমেন্ট ব্যবহার করে ট্টেড করুন।
0 মন্তব্য(গুলি):