Basic FOREX trading strategy 3( Three) Trend Follower Moving Averages.





ফরেক্স ট্রেডিং এর আরেকটি সাধারণ এবং কার্যকারী একটি স্ট্রাটেজি “Trend follower Moving Averages ” এই স্ট্রাটেজিটি আগের দুটি স্ট্রাটেজি থেকে একটু পার্থক্য রয়েছে । এখানে Indicator হিসাবে EMA (Apply to Close) এর সাথে SMA(Apply to Close) কে সমন্বয় করে ব্যবহার করা হয়েছে । এই স্ট্রাটেজিতে একই সাথে মার্কেটের ট্রেন্ড এবং Entry and Exit নির্দেশ করবে ।

এবার দেখা যাক স্ট্রাটেজিটি কিভাবে আপনি আপনার MT4 এ সেট করবেন :

Currency Pair : যে কোনও তবে, EUR/USD তে এর রেজাল্ট ভাল ।

Time Frame : 1 Hour , 4 Hour

Indicator : 100 EMA , 28 SMA (Smooth )



100 SMA(লাল)

আপনার MT4 এ Insert --> Indicators --> Moving Average

Parameters --> MA Method -- > Exponential

Apply to --> Close



28 SMA(হলুদ)

Insert --> Indicators --> Moving Average

Parameters --> MA Method --> Smoothed

Apply to --> Close



আর যদি এত কিছু ঝামেলা মনে হয় আপনি খুব সহজেই টেমপ্লেট টি ডাউনলোড করে MT4 এ অ্যাড করে নিন।

Template Download Link(1KB)



(টেমপ্লেট কিভাবে অ্যাড করবেন জানতে এখানে ক্লিক করুন)

যেভাবে ট্রেড ওপেন করবেন



আমরা সবাই জানি মুভিং এভারেজ একটি ট্রেন্ড ইনডিকেটর এখানে 100EMA ব্যবহার করা হয়েছে ট্রেন্ড বোঝার জন্য।



“Sell At High & Buy At Low”



যদি মার্কেট এ দেখা যায় ডাউন ট্রেন্ডে কোন ক্যান্ডল 100EMA এর উপরে ক্লোজ হয়েছে তবে বাই দেয়া যাবে। এবং 28 MA এর নিচে কোন ক্যান্ডল ক্লোজ না হওয়া পর্যন্ত ট্রেড ধরে রাখতে হবে। 28 MA কে টেস্ট অথবা ক্যান্ডল এর নিচে ক্লোজ হলে পুনরায় বাই দেয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে অল্প প্রফিটে এন্ট্রি ক্লোজ করে দেয়া উচিত।







আসুন এবার সেল অর্ডার এর ক্ষেত্রে দেখা যাক কি করতে হবে ,

100EMA এর নিচে মার্কেট ক্লোজ হলে আপনি সেল অর্ডার ওপেন করতে পারেন। এবং একই ভাবে কোন ক্যান্ডল যদি 28 MA এর উপরে ক্লোজ হয় তাহলে মার্কেট থেকে বের হয়ে আসতে হবে অর্থাৎ অর্ডার ক্লোজ করে দিতে হবে । ঠিক উপরের তার বিপরীত।







TAKE PROFIT / STOP LOSS ( TP/SL)

এই Strategy এর আসল মজা হল, সিস্টেম আপনাকে বলে দিচ্ছে কখন আপনাকে মার্কেট থেকে বের হয়ে আসতে হবে। তার পরেও আপনি H1 chart এ এই Strategy Follow করলে ৭০ পিপস টেক প্রফিট ব্যবহার করতে পারেন। এবং সেক্ষেত্রে স্টপ লস ( SL ) হতে পারে ৫০ পিপস।

যদি আপনি H4 chart এ এই Strategy Follow করেন তাহলে TP অর্থাৎ প্রফিট টার্গেট রাখতে পারেন ১০০-৫০০ পিপস, স্টপ লস ১০০ পিপস।

সতর্কতা


যেকোনো স্ট্র্যাটেজি রিয়েল একাউন্টে ব্যবহারের পূর্বে ডেমো তে টেষ্ট করা উত্তম। কোনো স্ট্র্যাটেজিই ১০০% সঠিক নয়। তাই চোখ বন্ধ করে ফলো না করে, ভাল ভাবে প্রাকটিস করে পূর্ণ মানি-ম্যানেজমেন্ট ব্যবহার করে ট্টেড করুন। 


Preview                                       Next 


0 মন্তব্য(গুলি):