Basic Strategy 100 Pips Daily !

মুভিং এভারেজ ক্রস অভার নিয়ে অনেক Strategy রয়েছে।  5 EMA , 10 EMA crossover দিয়ে আমরা simply ট্রেড করে থাকি তবে সঠিক টাইম ফ্রেম অথবা confirmation এর অভাবে Losing Trade এর সংখ্যা বৃদ্ধি পায়।
এই সিস্টেম টা অনেক কার্যকারী। শত ভাগ নিশ্চয়তা দিয়ে মার্কেট মুভমেন্ট বলে দেয়া অসম্ভব। যদি কেও বলতে পারে এমন দাবি করে তাহলে নিকটস্থ মেন্টাল হসপিটালে খোজ নিয়ে দেখুন কোন মেন্টাল পেসেন্ট নিখোঁজ আছে কিনা। এবার আসুন কাজের কথায় আসা যাক,
অন্য সব সিস্টেম এর মত এই সিস্টেম এ আপনার ট্রেড স্টপ লস হিট করতে পারে তবে ,  ১০০% ফলো করেল ডেইলি ১০০ পিপস পর্যন্ত প্রফিট করতে পারেন।

প্রয়োজনীয় উপকরনঃ
১ চামচ চিনি , ১ চামচ চা, ১ কাপ পানি দুধ প্রয়োজন মত। না না এসব কিছু লাগবে না এক কাপ চা বানিয়ে আপনি ডেমো তে ব্যাক টেস্ট করতে বসে যান। চার্টে যা যা লাগবে নিচের লিস্ট অনুযায়ী অ্যাড করেনিন,
  • EMA 5 – Yellow Color দিন
  • EMA 10 – Red Color দিন।
  • RSI 10 ( Default কিন্তু 14 থাকে চেঞ্জ করে নিবেন ), এবং ৫০ লেভেল অ্যাড করবেন।
  • MACD FAST: 5; SLOW: 9; MACD SMA: 4;

indicator গুলো Apply করতে ঝামেলা হচ্ছে? কোন সমস্যা নাই আপনি এখান থেকে টেম্পলেট ডাউনলোড  করে নিন। এর পর চার্ট এ লোড করুন। Chart এ কিভাবে টেম্পলেট লোড করবেন জানতে এখানে ক্লিক করুন। 

টাইম ফ্রেম
আপনি অবশ্যই H1 অর্থাৎ ১ ঘণ্টার টাইম ফ্রেম ব্যবহার করবেন। আগেই বলে দিচ্ছি অন্য টাইম ফ্রেমে ভালো ফলাফল নাও পেতে পারেন। তাই অবশ্যই H1.

CHART VIEW এবং পেয়ারঃ
পুরো zooming করে এবার এক step zoomout করেন। এর ফলে crossover গুলো আর স্পষ্ট হয়ে যাবে। আর সব পেয়ারে আপনি এই সিস্টেম ফলো করতে পারেন তবে মেজর পেয়ারে মুভমেন্ট বেশী হয় তাই আশা করি দ্রুত ফল লাভের জন্য আপনি মেজর পেয়ার গুলো বেছে নিতে পারেন।

কখন ট্রেড ওপেন করবেনঃ
এই সিস্টেম এর মুল নীতি হচ্ছে Crossover। মার্কেটে যখন Yellow EMA 5 নিচ থেকে RED EMA 10 কে ক্রস করবে , এবং অপরদিকে RSI 50 level কে নিচের দিক থেকে ক্রস করবে ঠিক সেটাই হবে এই সিস্টেমে বাই অর্ডার ওপেন সিগন্যাল।



আর সেল অর্ডার ওপেন সিগন্যাল পাওয়া যাবে যখন,  Yellow EMA 5 , RED EMA 10 কে উপর থেকে ক্রস করবে , এবং একই ভাবে RSI (10) 50 level upside থেকে ক্রস করবে।





MACD অতটা গুরুত্বপূর্ণ না তবে অ্যাড করে এটা থেকে আপনি আরকেটা ইনডিকেটর  Confirmation পেতে পারেন। অনেক সময় MACD দেরিতে সিগন্যাল দিয়ে থাকে তাই একে এখানে ততটা গুরুত্ব দেয়া হচ্ছে না। MACD , অনেকটা RSI এর মত নিচ থেকে 0.00 level কে ক্রস করলে বাই সিগন্যাল, এবং উপর থেকে নিচে ক্রস করলে সেল সিগন্যাল।

কখন ট্রেড ক্লোজ করবেনঃ
প্রকৃত পক্ষে এটা নির্ভর করবে আপনার ট্রেডিং প্লান এর উপর অথবা আপনার নিজস্ব মানি ম্যানেজমেন্ট রুলস এর উপর।
পুরান চার্ট ঘেঁটে দেখা গিয়েছে মার্কেট ক্রস অভার এর পর সাধারণত ১০০ পিপস মুভ করে। তাই আমি Recommend করব ৫০ থেকে ১০০ পিপস টেক প্রফিট ব্যবহার করতে পারেন।
স্টপ লস ( SL ), Market Instantly TP hit না করলেও Long Run এ T/P hit করতে পারে। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে ১০০ পিপস। তবে আপনাদের নিজস্ব ২% বা ৪% রুলস থাকলে সুবিধা মত সেট করবেন।
আপনার Deposit / Capital এর উপর সব সময় খেয়াল রাখবেন। মার্কেট ২০ পিপস প্রফিটে থাকলে S/L break even অর্থাৎ আপনার Entry price এ সেট করবেন। মার্কেট ৪০ পিপস গেইন হলে s/l ২০ পিপস প্রফিটে সেট করবেন।


সতর্কতা 

যেকোনো স্ট্র্যাটেজি রিয়েল একাউন্টে ব্যবহারের পূর্বে ডেমো তে টেষ্ট করা উত্তম। কোনো স্ট্র্যাটেজিই ১০০% সঠিক নয়। তাই চোখ বন্ধ করে ট্টেড না করে ভাল ভাবে প্রাকটিস করে পূর্ণ মানি-ম্যানেজমেন্ট ব্যবহার করে ট্টেড করুন।


0 মন্তব্য(গুলি):